• শিক্ষা

‎ডাকসুর নির্বাচনী প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে আজ

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আজই শেষদিন। এরপর শেষ হবে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময়সীমা। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে আজ (রোববার, ৭ সেপ্টেম্বর)। ভিপিসহ বিভিন্ন পদের প্রার্থীরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা।

‎এদিকে গতকাল (শনিবার, ৬ সেপ্টেম্বর) দুপুরে হাজী মোহাম্মদ মুহসিন হলের সামনে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচিত হলে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাজ করবেন।

‎বিজয় ৭১ হলের সামনে গণমাধ্যমের সঙ্গে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ডাকসুর নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে বলে অভিযোগ করেন। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রচারণা চালান স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা। নারী শিক্ষার্থীদের ভোটকেন্দ্র নিয়ে আসাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।

‎এদিকে শনিবার নির্বাচন কমিশনের কার্যালয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোটকেন্দ্রে বুথ সংখ্যা বাড়ানো হবে। সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo