• জাতীয়

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, বাংলাদেশ সময় যখন শুরু হবে

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আজ বিশ্ব এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। যারা রাতের আকাশ দেখতে ভালোবাসেন তাদের জন্য দারুণ সুযোগ এটি।

‎আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।

‎বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। তবে পূর্ণগ্রাস গ্রহণের সময়টাই সবচেয়ে আকর্ষণীয়। এই সময়েই দেখা যাবে ‘ব্লাড মুন’। তবে খালি চোখে চাঁদের এই পরিবর্তন খুব একটা বোঝা যাবে না।

‎এদিন বাংলার আকাশে রাত ৯টা ২৭ মিনিট থেকে চাঁদের একটি অংশ ধীরে ধীরে কালো হতে দেখা যাবে। রাত সাড়ে ১০টায় পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদের উপরে পড়বে। এই মুহূর্তে চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না, বরং লালচে বা তামাটে রঙ ধারণ করবে।

‎চন্দ্রগ্রহণটি পুর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ হতে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দু’দিকের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয়ান অঞ্চল ও দক্ষিণ আমেরিকার ৯০ ভাগ অঞ্চল থেকে এটি দেখা যাবে না।

‎উল্লেখ্য, আকাশপ্রেমী ও সাধারণ মানুষ— সবার জন্য এটি এক অনন্য সুযোগ। শুধু সৌন্দর্য নয়, চাঁদের লাল রঙের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা পর্যবেক্ষণ করারও বিরল সুযোগ মিলবে।

মন্তব্য (০)





image

‎সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাসের সরবরাহ

নিউজ ডেস্কঃ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মি...

image

‎অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চি...

image

‎আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চা...

নিউজ ডেস্কঃ সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্...

image

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী করে তুলতে কাজ করছে ডিএ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...

image

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করল...

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...

  • company_logo