• শিক্ষা

লাল কাপড় বেঁধে মৌন মিছিল, হামলাকারীদের বিচারের দাবিতে বাকৃবি শিক্ষার্থীরা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রতীকী কর্মসূচি ‘রেড মার্চ ফর জাস্টিস’ পালন করেছেন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তারা ওই কর্মসূচি পালন করেন। এসময় তারা চোখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন।

বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মিছিলটি শুরু হয়ে সমাবর্তন চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে বিকেল থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে এসে আমতলায় জড়ো হন। পরে তারা মাথায় লাল কাপড় বেঁধে কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন করিডোর থেকে মিছিল শুরু করেন এবং প্রদক্ষিণ শেষে সমাবর্তন চত্বরে অবস্থান নেন। এসময় তারা মাথার লাল কাপড় খুলে চোখে বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া পশুপালন অনুষদের শিক্ষার্থী শিবলী সাদি বলেন, “আজকের এই কর্মসূচি প্রশাসনের প্রতি আমাদের লাল সংকেত। বহিরাগতদের হামলার বিচার এখনো হয়নি। আমরা আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তায় হামলাকারীদের শনাক্ত করবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়, সে বিষয়ে প্রশাসনকে উদ্যোগী হতে হবে।”

তিনি আরও জানান, আগামীকাল প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আরেকটি বৈঠক হবে এবং চলমান সংকটের দ্রুত সমাধান পাওয়া যাবে বলে তারা আশা করছেন।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo