• জাতীয়

গ্রেনেড হামলা মামলার পুনঃতদন্তের প্রয়োজন নেই, হাইকোর্টের পর্যবেক্ষণ বাতিল: আপিল বিভাগ

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে মামলায় নতুন করে কোনো পুনঃতদন্তের প্রয়োজন নেই বলে রায়ে উল্লেখ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
‎
‎রায়ে বলা হয়, মুফতি হান্নানের কাছ থেকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। এক ব্যক্তির স্বীকারোক্তির ওপর সব আসামিকে দণ্ডিত করা যায় না। মামলায় সঠিকভাবে তদন্ত হয়নি, পুনঃতদন্তেরও প্রয়োজনীয়তা নেই।
‎
‎এ পর্যবেক্ষণের মাধ্যমে হাইকোর্টের পূর্বের নির্দেশনা বাতিল করে দেয় আপিল বিভাগ। এর ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির হাইকোর্টে পাওয়া খালাস চূড়ান্তভাবে বহাল থাকল।
‎
‎আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
‎
‎গ্রেনেড হামলা মামলা: রাষ্ট্রপক্ষের আপিল খারিজ, তারেক-বাবরসহ ৪৯ আসামিকে খালাস
‎রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদসহ অনেকে।
‎
‎প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন এবং শেখ হাসিনাসহ অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।
‎
‎২০১৮ সালে বিচারিক আদালতের রায়ে ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এরপর হাইকোর্টে আপিলে সবাই খালাস পান। রাষ্ট্রপক্ষ সে রায় চ্যালেঞ্জ করে আপিল করলে আজ সেই আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।

মন্তব্য (০)





image

নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় তরুণ সমাজকে আলো...

১

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবপ্রেম, অ...

image

জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে: হুইপ দুলু

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম....

image

ত্রয়োদশ জাতীয় সংসদের 'কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কম...

৩

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্প...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের 'রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী ...

৪

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম...

image

স্থানীয় সরকার মন্ত্রী মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতাল...

৫

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্...

  • company_logo