• শিক্ষা

দাবি না মানায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে দিনব্যাপী অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

বাকৃবি প্রতিনিধি: ছয় দফা দাবি পূরণ না হওয়ায় দিনব্যাপী রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে ময়মনসিংহ-ঢাকা রেললাইনের আব্দুল জব্বারের মোড় এলাকায় অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা। সকাল থেকে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে বের হয়ে ওই এলাকায় জড়ো হতে থাকেন।

এর আগে গতকাল সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একই দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি আমলে না নেওয়ায় মঙ্গলবারের দিনভর অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি হলো—

১. হল ভ্যাকেন্ট নির্দেশনা প্রত্যাহার,

২. আবাসিক হলের সব সুবিধা সচল রাখা,

৩. প্রক্টোরিয়াল বডির পদত্যাগ,

৪. বহিরাগত হামলা ও নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় উপাচার্যের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা,

৫. ঘটনায় জড়িত শিক্ষক ও বহিরাগতদের শাস্তি নিশ্চিতকরণ, এবং

৬. একক কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo