• লিড নিউজ
  • শিক্ষা

‎চবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।

‎সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি।

‎এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। শিক্ষার্থীদের চিকিৎসায় ঘাটতি না হওয়ার নির্দেশনা প্রদানের পাশাপাশি ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন।

‎ধর্ম উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার কেন্দ্র। এ ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের নতুন কোনো চক্রান্ত বাস্তবায়নের সুযোগ দেয়া হবে না।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মতে প্রশাসনের বিভিন্ন টিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ নিকটতম এরিয়ায় টহলে থাকবে এবং প্রশাসনের দেয়া ১৪৪ ধারা অমান্য না করার জন্য শিক্ষার্থী ও স্থানীয়দের আহ্বান করেন।

‎পরিদর্শনকালে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ডা. কাজি সাইফুল ইসলাম আজিম, অতিরিক্ত পরিচালক (ফিন্যান্স) ডা. দেবপ্রসাদ চক্রবর্তী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সাঈদ আহসান খালিদ ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব শাহরিয়ার ও উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ইকরামুল হক প্রমুখ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo