• তথ্য ও প্রযুক্তি

ভিউ বাড়াতে ইউটিউব নিয়ে এসেছে নতুন ফিচার

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : আপনার মন ভালো থাকুক কিংবা খারাপ তাতে কোনো সমস্যা নেই, যদি সঙ্গে থাকে একটি মোবাইল আর থাকে ইউটিউব। এটি এখন আপনার প্রতিদিনের নিত্যসঙ্গী। আর সে কারণে বিশ্বজুড়ে এর জনপ্রিয়তাও তুঙ্গে। আপনি মন খারাপ হলেই ঢুকে পড়েন ইউটিউবে। এ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে যখন খুশি গান শুনতে পারেন, আবার যখন খুশি দেখতে পারেন সিনেমাও। এমনকি পড়ালেখার প্রয়োজনীয় টিউটোরিয়ালও অনায়াসে অধ্যবসায় করতে পারেন। আবার বিভিন্ন ধরনের গাছে ভালো ফলন কীভাবে আসবে সেই পরামর্শও পেতে পারেন। 

এককথায় বলা যেতে পারে— ইউটিউব আপনার পরামর্শদাতা। এটা শুধু পরামর্শদাতা হিসাবেই নয়, আপনি চাইলে এ থেকে মাসে লাখ লাখ ডলারও ইনকাম করতে পারেন। একশ্রেণির মানুষ এখন এভাবেই ইউটিউবে প্রতিদিন মাসে হাজার হাজার ডলার আয় করছেন। এ জন্য কনটেন্ট ক্রিয়েটরদের দিকে বাড়তি নজরও রাখে ইউটিউব। তাদের আয় যেন আরও বাড়তে পারে, সে জন্য নানান সুবিধাও যুক্ত করছে তারা। 

আজকের এই ফিচারের মাধ্যমে দর্শকরা প্রতি সপ্তাহে তাদের পছন্দের তিনটি ভিডিও হাইপ করতে সক্ষম হবেন। প্রতিটি হাইপের জন্য কিছু পয়েন্ট নির্ধারণ করে দিয়েছে, যা ভিডিওটিকে লিডারবোর্ডে স্থান তৈরি করতে সাহায্য করবে। আর ফিচারটি নির্মাতাদের লিডারবোর্ডে এগিয়ে যেতে সহায়তা করবে। হাইপ করা ব্যাজটি ভিডিওগুলোতে দেখানো হবে। ব্যবহারকারীদের কাছে শুধু হাইপ করা ভিডিও দেখার জন্য একটি ফিল্টারও থাকবে। ভিডিওর নিচে লাইক বোতামের কাছে একটি পৃথক বোতাম পাবেন, যেখানে ক্লিক করে ভিডিওটি হাইপ করতে পারবেন। এই বৈশিষ্ট্যটি শুধু সেই নির্মাতাদের জন্য কাজ করবে, যাদের ফলোয়ার সংখ্যা ৫ লাখের কম।

আর এ ফিচারের মাধ্যমে তাদের ভিডিওতে ফলোয়ার ও ভিউ আরও বাড়বে। ইউটিউব বিশ্ববাজারের জন্য তার হাইপ বৈশিষ্ট্যটি চালু করেছে, যা নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই কাজে আসবে। যারা ভিডিওটি হাইপ করবেন, তাদের হাইপ স্টার ব্যাজ দেওয়া হবে। আর সে কারণে নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের সুবিধার জন্য নতুন ফিচার যুক্ত করল ইউটিউব। আর এটি প্রথম গত বছর মেড অন ইউটিউব ইভেন্টে চালু করা হয়েছিল। আর এটি এখন ভারত, জাপান, আমেরিকা, ব্রিটেন, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৩৯ দেশে চালু করা হয়েছে।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo