• লিড নিউজ
  • জাতীয়

‌হাসিনার তত্ত্বাবধায়ক সরকার চাওয়া ভূতের মুখে রাম নাম: অ্যাটর্নি জেনারেল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান, ভূতের মুখে রাম নাম।

‎বুধবার (২৭ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

‎তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে শুনানির অনুমতি দেওয়ার পর ব্রিফিংয়ে আসেন অ্যাটর্নি জেনারেল।

‎রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী (তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা) বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছিলেন। আমরা আজকে আদালতে বলেছি, এখন আবার আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চাই। 

‎তিনি বলেন, আমরা মনে করি, দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। এর ফলে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো মা-বাবা তার সন্তান হারাবেন না, কোনো ভাই তার ভাইকে হারাবে না, কোনো সন্তান তার মা-বাবাকে হারাবে না। আর কখনো রক্ত দিয়ে ভোটের ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে না।

‎তিনি আরও বলেন, আগের সরকার বলতো কখনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না। কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেই ছিল অনির্বাচিত। আমরা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলাম। এখন আবার ভূতের মুখে রাম নাম। শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়।

মন্তব্য (০)





image

বাজেট বিষয়ক ডিব্রিফিং (পর্যালোচনা) সেশন এর উদ্বোধন করেন স...

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন...

image

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পীকার কায়সা...

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপ...

image

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. ...

image

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে লাল গালিচা...

নিজস্ব প্রতিবেদকঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহি...

image

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট...

  • company_logo