ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন বিএনপি উদার গণতান্ত্রিক ও নির্বাচন মুখী দল তবে একটি গোষ্ঠী যারা ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি তারা নতুন করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে।
মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীর সাথে মতবিনিময় সভায় এই সব কথা বলেন।
তিনি আরো বলেন, একটি গুপ্ত সংগঠনের মদদে নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে। তাদের কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল কিন্তু জাতি এদের কর্মকান্ডে হতাশা হয়েছে। এরা এক দিকে বিএনপিকে চাঁদাবাজ বানাতে চায় বিএনপি নেতাদের গায়ে চাঁদাবাজের তকমা লাগাতে চায়।কিন্তু বিএনপি চাঁদাবাজিতে এদের কাছে কিছুই না বিএনপি যদি বাবা হয় ওরা দাদা।
মতবিনিময় সভায় এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মামুন,সিনিয়র যুগ্ন আহ্বায়ক সোয়েব হক্কানি সহ সাত উপজেলার নেতাকর্মীগন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)