• লিড নিউজ
  • জাতীয়

বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: বিমান ও পর্যটন উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিমানের টিকিট কেন্দ্রিক নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেন বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, বিমান টিকিট বিক্রিতে অনিয়ম বন্ধে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

‎সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‎পর্যটন উপদেষ্টা বলেন, বিমানের টিকিট নৈরাজ্যকে সরকার গুরুত্বের সাথে দেখছে। এ সমস্যা গোড়া থেকে ধরা হবে। টিকিটের অরাজকতা রোধে সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

‎এ সময় বিমান ও পর্যটন সচিব নাসরীন জাহান বলেন, বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য ঠেকাতে ট্রাভেল এজেন্সি ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করা হচ্ছে। বিমানের টিকিট নিয়ে ফ্লাইট এক্সপার্ট এজেন্সির অর্থ আত্মসাতের ঘটনা তদন্ত চলছে। প্রতিষ্ঠানটির মালিকসহ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

‎এছাড়াও, লাইসেন্সবিহীন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে বলে জানান বিমান ও পর্যটন সচিব।

মন্তব্য (০)





image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

image

খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম ...

image

‎শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হব...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচিত বর্ত...

image

‎বিগত বছরে গুম নির্যাতনের শিকার পরিবারকে মূল্যায়নের উদ্যো...

নিউজ ডেস্কঃ গত ১৮ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিব...

image

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি শিক্ষক-ক...

  • company_logo