• আন্তর্জাতিক

‎হাসিনাঘনিষ্ঠ শীর্ষ পুলিশ কর্মকর্তা বিএসএফের হাতে আটক

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ এবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুলিশকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে আটক করল ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

‎জানা গেছে, মোহাম্মদ আরিফুজ্জামান ছিলেন ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ২ নম্বর ব্যাটালিয়নে সহকারী পুলিশ সুপার (এএসপি)।

‎২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগ ঘনিষ্ঠ পুলিশ অফিসারদের ওপর নেমে আসে ধরপাকড়। অভিযোগ, সেই আতঙ্কেই সীমান্ত পেরিয়ে আরিফুজ্জামান লুকিয়ে পড়েছিলেন উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের হাকিমপুরের তেঁতুলিয়ায় এক আত্মীয়ের বাড়িতে।

‎কিন্তু গোপন খবর পেয়ে শনিবার (২৩ আগস্ট) বিকালে বিএসএফের বিশেষ গোয়েন্দা শাখা তাকে আটক করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়।

‎বাংলাদেশের স্বরাষ্ট্রমণালয় ইতোমধ্যেই দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে গত ১৭ আগস্ট তাকে সাসপেন্ড করে দেয়।

‎এদিকে ওই পুলিশকর্তার গ্রেফতারের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয় সূত্র বলছে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক শীর্ষ পুলিশ অফিসারের এমনভাবে ধরা পড়া এবার নতুন মোড় আনতে পারে।

‎উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেই একই জেলার জগদ্দল থেকে হাসান আরাফাত আবিদ নামে আরও এক বাংলাদেশি পুলিশ সুপার ও দুই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়। তবে বৈধভাবে ভারতে প্রবেশ করায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo