• স্বাস্থ্য

রংপুরে কিডনি-ক্যান্সার-হৃদরোগ বিশেষায়িত ৫৬০ শয্যার হাসপাতাল হবে: স্বাস্থ্য উপদেষ্টা

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নজরুল ইসলাম রাজু, রংপুরঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ দিন দিন বেড়ে যাওয়ায় মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে বহু মানুষকে।এই সংকট নিরসনে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। কিডনি, ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য আলাদা করে ৫৬০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যেই এ প্রকল্পের জন্য বাজেট অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

‎শনিবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। নুরজাহান বেগম বলেন, “আমরা যদি করতে না পারি, আগামীতে যে সরকার আসবে তারা অবশ্যই করবে।বাজেট পাস হয়ে গেছে, কাজেই এটা আর থেমে থাকবে না।”

‎রংপুর মেডিকেলের সিন্ডিকেট প্রসঙ্গে তিনি আরও বলেন, করোনাকালে অনেক চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট জীবন দিয়েছেন। তাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তবে একই সঙ্গে যারা সিন্ডিকেট গড়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎তিনি বলেন, “এই যে আন্দোলন হলো, কারো হাত গেছে, কারো পা গেছে, আবার কারো চোখও গেছে। যারা সিন্ডিকেট করে তারা এসব দেখেও শিক্ষা নিল না। নিজেদের মধ্যে যদি পরিবর্তন না আসে তবে দেশের পরিবর্তনও হবে না। প্রত্যেককে ভাবতে হবে আমি কী করছি।”

‎রংপুর শিশু হাসপাতাল বিষয়ে তিনি বলেন, শিশু হাসপাতাল চালু না হওয়ার কোনো কারণ নেই। তবে একটি হাসপাতাল সচল করতে হলে পর্যাপ্ত জনবল ও আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন। আগের সরকার এ বিষয়ে কোনো পরিকল্পনা নেয়নি। “আমি হাসপাতালটি দেখে যাচ্ছি, চালু করার উদ্যোগ অবশ্যই নেওয়া হবে,” তিনি যোগ করেন।

‎এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, সিভিল সার্জন ডা.শাহিন সুলতানা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎পরিদর্শনকালে নুরজাহান বেগম হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।এর আগে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।বিকেলে নীলফামারী সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিলে নতুন প্রস্তাবিত হাসপাতালও পরিদর্শন করার কথা রয়েছে তার।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo