• সমগ্র বাংলা

সিদ্ধিরগঞ্জে ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে নারী-শিশু-পুরুষসহ দগ্ধ- ৯

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৯ জন নারী-শিশু-পুরুষ দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩ টার সময়ে নাসিক সিদ্ধিরগঞ্জের এক নং ওয়ার্ডের  রনি সিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। দগ্ধ হওয়া নয়জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.মিরণ মিয়া। 

দগ্ধরা হলেন:  মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (৪ মাস), আসমা (৩৫), তিসা (১৬), আরাফাত (১৩), তনজিল ইসলাম ৪০, হাসান (৩৭) ও সালমা (৩০)। 

জানা গেছে, রনি সিটি আবাসিক এলাকার জাকির খন্দকার নামক এক বাড়ি মালিকের  টিনশেড ভাড়া বাড়িতে একটি বাসার ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিটের হয়। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে গিয়ে আরও একটি বাসায় ধরে যায়। এতে মুহুর্তেই ৯ জন দগ্ধ হয়ে যান।

এ আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.মিরণ মিয়া বলেন, আমরা খবর শুনেই ছুটি গিয়েছিলাম। তবে ঘটনাস্থলে গিয়ে দেখতে পেয়েছি যারা দগ্ধ হয়েছেন তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে আমরা আগুন নিভিয়ে আসি।

সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের পায়নি। ফ্রিজের শর্টসার্কিটে হয়ে এ আগুন ধরেছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধ হওয়া নয়জন বার্ন ইনস্টিটিউটে এসেছেন।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo