ফাইল ছবি
নিউজ ডেস্কঃ খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে মন্তব্য করেছেন সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।
শুক্রবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা এ কথা বলেন তিনি।
জাম কামাল খান বলেন, কৃষি, বিজ্ঞানসহ বিভিন্ন খাতে উভয় দেশের যৌথভাবে কাজ করা এবং বিনিয়োগের সুযোগ রয়েছে। আগামী ২৪ আগস্ট দুই দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ চুক্তি সই হবে। দ্রুত সময়ের মধ্যেই বাণিজ্য ও বিনিয়োগের রোডম্যাপ করা হবে।
দেশটির বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে জয়েন্ট ওয়াকিং গ্রুপ ও জয়েন্ট ইকোনমিক কমিশন কাজ করবে। চট্টগ্রাম ও করাচির সাথে সরাসরি ফিডার সার্ভিস লাভজনক করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবপ্রেম, অ...
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম....
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্প...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম...
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্...

মন্তব্য (০)