• লিড নিউজ
  • জাতীয়

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল: উপদেষ্টা ফাওজুল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

‎বৃহস্পতিবার (২১ আগস্ট) সেতু বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

‎সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ডের সদস্যরা সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক নির্মাণাধীন আবাসন প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দের অভিযোগ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সুপারিশ গৃহীত হয়। সে আলোকে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত গৃহিত হয়।

‎বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও বোর্ডের সদস্যসচিব সভার আলোচ্যসূচি অনুযায়ী সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সদস্যসচিব সভাপতির অনুমোদনক্রমে সভায় প্রথম পর্বে অনুষ্ঠিত ১১৪তম বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি অবহিতকরণ করেন। 

মন্তব্য (০)





image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

image

খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo