ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবেরকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
১৯৯৪ সালে সহকারী কমিশনার পদে চাকরিতে যোগদান করে আবু তাহের বিভিন্ন উপজেলা এবং মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তিনি ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও থাইল্যান্ডে প্রশিক্ষণ গ্রহণ এবং সরকারি কাজে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চীন, ভিয়েতনাম, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
বৃন্দাবন সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু তাহের মুহাম্মদ জাবের ছাত্র জীবন থেকে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এ সময় তিনি জাতীয় ও স্থানীয় পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন।
নিউজ ডেস্ক : বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ২০...
নিউজ ডেস্ক : কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে সড়ক দুর্...
নিউজ ডেস্ক : সারা দিনের ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর...
নিউজ ডেস্ক : আগামী দিনে দেশের বিমান খাত কোথায় অবস্থান করবে, ...
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির একটি ভবনে ৯ বছরের এক শি...

মন্তব্য (০)