• জাতীয়

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে নিজেদের ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি আবেদনকালে দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হচ্ছে।

ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, দেশের সব কলেজ ও মাদ্রাসায় এবার কেন্দ্রীয়ভাবে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। প্রথম ধাপে গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত আবেদন করা যায়। এ সময় ১০ লাখ ৭৩ হাজার শিক্ষার্থী আবেদন করে, যাদের ফল আজ প্রকাশিত হয়েছে।

গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাস করে। পরে ফল পুনর্নিরীক্ষণে আরো চার হাজার ৭৯২ জন পরীক্ষার্থী পাস করে। সব মিলিয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ আট হাজার ২১৮।

 

মন্তব্য (০)





image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

image

খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo