• আন্তর্জাতিক

আমি জানি কী করতে হবে, তা-ই করব: ট্রাম্প

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমালোচকদের উদ্দেশে বলেছেন, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কী করতে হবে তা ভালোভাবেই জানেন এবং এর সমাধান তিনি করেই ছাড়বেন।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আমি জানি আমি ঠিক কী করছি। আমি এখানে এসেছি যুদ্ধ থামানোর জন্য, এটিকে আরও দীর্ঘায়িত করার জন্য নয়।

তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, যারা বছরের পর বছর এসব সংঘাত নিয়ে কাজ করেও কিছু করতে পারেনি, তাদের পরামর্শ আমার দরকার নেই। তারা হলো বোকা মানুষ—যাদের সাধারণ জ্ঞান নেই, বুদ্ধি নেই, কোনো উপলব্ধি নেই। তারা শুধু বর্তমান রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানকে আরও কঠিন করে তুলছে।

ট্রাম্প আরও বলেন, আমার সব হিংসুক সমালোচকদের কটু কথা সত্ত্বেও এটি শেষ করব, আমি সবসময়ই তা করি।

এর আগে গত রোববার রাতে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে তার দেশে রাশিয়ার যুদ্ধ থামাতে পারেন। তবে এর বিনিময়ে ইউক্রেনকে ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, ন্যাটোতে যোগ দিতে পারবে না। আর এটাই হবে শান্তিচুক্তির একটি অংশ। 

এর প্রত্যুত্তরে জেলেনস্কি এক্স (টুইটার)-এ জানান, যুদ্ধ শেষ করার দায় ইউক্রেনের নয়, বরং রাশিয়ার। তিনি লিখেছেন, রাশিয়াই এই যুদ্ধ শুরু করেছে, তাই রাশিয়াকেই যুদ্ধ শেষ করতে হবে। আমি আশা করি আমেরিকা ও ইউরোপীয় বন্ধুদের সঙ্গে আমাদের যৌথ শক্তি রাশিয়াকে প্রকৃত শান্তিতে বাধ্য করবে।

 

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo