• শিক্ষা

‎ডাকসুতে শিবিরের প্যানেল ঘোষণা: ভিপি পদে সাদিক, জিএস ফরহাদ ‎

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম ভিপি ও বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস করে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি।

‎সোমবার (১৮ আগস্ট) দুপুরে নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আংশিক প্যানেল ঘোষণা করে সংগঠনটি।

‎সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। থাকতেন ঢাবির মাস্টারদা সূর্য সেন হলে। তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়।

‎অন্যদিকে ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসিম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ ২০২২-২৩ সেশনে জসীম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন।

‎এছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন পদপ্রার্থীরা। আজ মনোনয়ন ফরম সংগ্রহ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলও।

‎১২ আগস্ট থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ১৭০ টির বেশি ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন পদপ্রার্থী শিক্ষার্থীরা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo