• জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান: এজহারভুক্ত পুলিশ অফিসারদের সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ

  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ জুলাই-আগস্টের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা বলবৎ রাখতে বলা হয়েছে।

‎সোমবার (১৮ আগস্ট) ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের (এনএলসি) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ও মহাপরিদর্শককে (আইজিপি) এ নোটিশ পাঠানো হয়েছে।

‎নোটিশে বলা হয়েছে, জুলাই-আগস্ট মাসের নৃশংস ঘটনায় দায়েরকৃত প্রায় সাত শতাধিক হত্যা মামলায় বহু পুলিশ অফিসার এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।আইনের মৌলিক নীতি হলো- কোনো মামলার এজাহারভুক্ত আসামি যদি দায়িতশীল পদে বহাল থাকেন, তবে মামলার তদন্ত কার‍্যক্রম, সাক্ষ্যগ্রহণ ও বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার সুস্পষ্ট আশঙ্কা থাকে। উক্ত আসামিরা বর্তমানে পলিশ বাহিনীর দায়িতশীল পদে বহাল থাকায় তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে তাদের চাকরিতে বহাল থাকা অনুচিত ও অগ্রহণযোগ্য।

‎বাংলাদেশ সার্ভিস রুলসে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অপরাধের তদন্ত চলাকালীন অবস্থায় তাকে জনস্বার্থে সাময়িক বরখাস্ত (Suspension) করা যেতে পারে।

‎পুলিশ রেগুলেশনে বলা আছে, যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয় বা মামলা দায়ের হয়, তবে কর্তৃপক্ষ প্রয়োজনবোধে তদন্ত শেষ না হওয়ান পর্যন্ত তাকে দায়িত্ব থেকে বিরত রাখতে পারে।

‎আইন অনুযায়ী পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে, এজাহারভুক্ত পুলিশ অফিসারদের পদে বহাল রাখা আইন, ন্যায়বিচার ও জনস্বার্থের পরিপন্থি। তাই অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎আইনজীবী বলেন, যদি এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে আমি বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী উচ্চ আদালতের শরণাপন্ন হবো।

মন্তব্য (০)





image

‎আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব...

নিউজ ডেস্কঃ আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত...

image

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে:...

নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি...

image

ঢাকার তেজগাঁওয়ে সর্বসাধারণের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি...

নিজস্ব প্রতিবেদকঃ জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণে অবদান রাখার ...

image

প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ সরকার গঠনের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া...

image

‎যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্কঃ যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব বলে মন্তব্য...

  • company_logo