• শিক্ষা

‎ডাকসু নির্বাচনে সেই তন্বীর পদে লড়বেন না বাগছাসের কেউ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বী। তার সম্মানার্থে এ পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেউ মনোনয়ন ফরম কিনবেন না বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।    

‎সোমবার (১৮ আগস্ট) সকালে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহবায়ক আব্দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ বিষয়ে জানান। 

‎ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, তন্বী আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস। তন্বী আমাদের জুলাইয়ে গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমর্থিত প্যানেলে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে এবং তন্বীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।

‎এর আগে, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) তন্বী সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, আমার নাম সানজিদা আহমেদ তন্বী। অনেকেই হয়তো নামেই আমাকে চেনেন, আবার অনেকের কাছে অচেনা। পরিচয়ের সহায়ক হিসেবে, ১৫ জুলাই আহত হওয়ার সেই ছবিটি পাশে সংযোজন করেছি।

‎তিনি বলেন, জুলাই আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলন। সুন্দর দেশ গড়তে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই অংশ নিয়েছিলাম আমরা। অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের রক্ত ঝরলেও সাহস হারাইনি। এরপর অনেক রক্তের বিনিময়ে পেয়েছি নতুন বাংলাদেশ। নতুন ব্যবস্থার এক বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের বেশিরভাগ আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ না হলেও এবার সুযোগ এসেছে বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করার। নিজের সততা ও ন্যায়বোধের জায়গা থেকে শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

‎তিনি আরও জানান, এই প্রতিজ্ঞাকে হৃদয়ে ধারণ করে আমি আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রায় আমি আপনাদের দোয়া, আশীর্বাদ, ভোট ও সমর্থন প্রত্যাশা করছি।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo