• জাতীয়

‘অসমাপ্ত আত্মজীবনী’ টাকা-ফ্ল্যাট লেনদেনের অভিযোগ, গোয়েন্দা কার্যক্রম শুরু দুদকের

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীমূলক বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখার বিনিময়ে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে টাকা-ফ্ল্যাট নেয়ার অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন— দুদক। এই প্রেক্ষাপটে গোয়েন্দা কার্যক্রমও শুরু করেছে সংস্থাটি।

‎রোববার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

‎মূলত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় আলোচিত একটি বই ছিল শেখ মুজিবুর রহমানের ‘অটোবায়োগ্রাফি’ খ্যাত আত্মজীবনীমূলক এই বই।

‎২০১২ সালে প্রকাশ পাওয়া বইটির বিষয়ে শেখ হাসিনা দাবি করেছিলেন, তার বাবা শেখ মুজিবুর রহমানের পুরাতন চারটি খাতা ঘেঁটে সম্পাদনা-সংশোধনের পর সেটি বই আকারে প্রকাশ করা হয়।

‎বইটিতে উঠে এসেছে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলনসহ পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প। প্রায়ই শেখ হাসিনাকে এই বই থেকে বিভিন্ন উদ্ধৃতি দিতে দেখা যেত। এমনকি নেতাকর্মীদের বলতেন, বইটি থেকে শিক্ষা নিতে।

‎তবে, সস্প্রতি একটি গণমাধ্যম উঠে এসেছে এই আত্মজীবনী লেখার পিছনে রয়েছে ভিন্ন কাহিনী। সেখানে বলা হয়, এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে শতাধিক সদস্যের একটি দল।

‎এমনকি গুরুতর অভিযোগ রয়েছে, এই বই লেখা ও সার্বিক তদারকির বিনিময়ে সরকারি পদ, নগদ টাকা ও ফ্ল্যাটও পেয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...

image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

  • company_logo