• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সরকারের পাশাপাশি সকল বাহিনী এরইমধ্যে প্রস্তুতি নিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

‎ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘সরকার এরইমধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে।’

‎তিনি আরও বলেন, ‘পুলিশের প্রশিক্ষণ, সেনাবাহিনীর আনুষ্ঠানিক নিয়োগ—সব কাজও এরইমধ্যে শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা, সরকার নির্ধারিত তারিখে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবে। নির্বাচন শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের পূর্ববর্তী ঠিকানায় ফিরে যাব।’

‎এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক প্রমুখ।

মন্তব্য (০)





image

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...

image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

  • company_logo