• জাতীয়

‎ভোলাগঞ্জে সাদা পাথর লুট, মাঠে নেমেছে দুদক

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধার করতে এবার মাঠে নেমেছে সিলেট সমন্বিত জেলা কার্যালয় দুদকের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বাধীন টিম।

‎বুধবার (১৩ আগস্ট) দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলামের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’র খবরে এই তথ্য জানানো হয়েছে।

‎আকতারুল ইসলাম বলেন, স্থানীয় প্রশাসনের অসাধুদের যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকার পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে ওই পর্যটন এলাকায় দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয় অভিযান পরিচালনা করছে। অভিযান পরিচালনা শেষে এ নিয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে দুদক।

‎প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢলের তোড়ে ধলাই নদের উৎসমুখে ভেসে আসা পাথরের বিশাল স্তুপের কারণে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে সিলেটের ভোলাগঞ্জ পর্যটন স্পট হিসেবে গত কয়েক বছরে বেশ সাড়া ফেলেছিল। গত এক বছরে সে জায়গাটি থেকে অবাধে পাথর লুটের ঘটনায় মনোরম সৌন্দর্য্যের এই স্পটটি বিরানভূমিতে পরিণত হয়েছে।

‎এর আগে, আরটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সাদা পাথর নামক ওই স্থান থেকে পাথর লুট হওয়ার সংবাদ প্রকাশ হলে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। প্রাকৃতিক সৌন্দর্য ধংস করার প্রতিবাদ জানানো হয় দেশের বিভিন্ন মহল থেকে।

‎সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। যার ৭৫ শতাংশই গায়েব। আছে মাত্র ২৫ শতাংশ। একসময় প্রচুর পরিমাণে সাদা পাথর দেখা যেত বলে জায়গাটার নামই হয়ে যায় ‘সাদা পাথর’। কিন্তু বর্তমানে পর্যটন কেন্দ্রটি অস্তিত্ব সংকটে।

মন্তব্য (০)





image

‎যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্কঃ যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব বলে মন্তব্য...

image

‎জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না : ডা. জাহিদ

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপ...

image

প্রধানমন্ত্রী আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন

নিউজ ডেস্কঃ মালয়েশিয়র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্...

image

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে কাজের আহ্বান পর...

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক জ্ঞান ...

image

‎যুক্তরাষ্ট্রকে নিয়ে ‘বাজি’ ধরলে কখনোই ভুল করবেন না: ব্রে...

নিউজ ডেস্কঃ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে নিয়ে বাজি ধরলে বা সঙ...

  • company_logo