• লিড নিউজ
  • জাতীয়

জাতির প্রতিটি ক্রান্তিকালে যুবসমাজ সাহসী ভূমিকা পালন করেছে: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশ হলো যুবসমাজ। এই যুবসমাজ জাতির প্রতিটি ক্রান্তিকালে সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করে।

‎জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষে সোমবার (১১ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

‎ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রতি বছরের ন্যায় এবারও দেশব্যাপী ‘জাতীয় যুব দিবস ২০২৫’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ বছর ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ এর সঙ্গে একই দিনে জাতীয় যুব দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের তারুণ্যদীপ্ত যুবসমাজকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।

‎তিনি আরও বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫’ এর প্রতিপাদ্য ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ অত্যন্ত যুগোপযোগী হয়েছে, যা বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে আরও টেকসই, ন্যায়সঙ্গত এবং উদ্ভাবনী বিশ্ব গঠনে যুবদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেয়। 

‎অন্তর্বর্তী সরকার কর্মপ্রত্যাশী যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বহুমুখী প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, যুবদের নেতৃত্ব সৃষ্টি, সামাজিক মর্যাদা বৃদ্ধি, সৃজনশীল প্রতিভার বিকাশ, ক্ষমতায়ন ও কর্মসংস্থানকে বেগবান করার লক্ষ্যে সাভারে ‘জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’ এর কার্যক্রম ত্বরান্বিত করা হয়েছে। 

‎তিনি বলেন, প্রশিক্ষিত যুবদের বিনা জামানতে ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। সব পর্যায়ে যুব ঋণের সিলিং বৃদ্ধি করা হয়েছে। তরুণদের কর্মমুখী ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতেও সরকার অত্যন্ত আন্তরিক।

‎ড. ইউনূস বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস’ উদযাপনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদের ক্ষমতায়ন ও আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই আরও বেশি কর্মদ্যোগী হবেন বলে আশাকরি। সবশেষে প্রধান উপদেষ্টা ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

মন্তব্য (০)





image

‎যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্কঃ যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব বলে মন্তব্য...

image

‎জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না : ডা. জাহিদ

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপ...

image

প্রধানমন্ত্রী আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন

নিউজ ডেস্কঃ মালয়েশিয়র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্...

image

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে কাজের আহ্বান পর...

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক জ্ঞান ...

image

‎যুক্তরাষ্ট্রকে নিয়ে ‘বাজি’ ধরলে কখনোই ভুল করবেন না: ব্রে...

নিউজ ডেস্কঃ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে নিয়ে বাজি ধরলে বা সঙ...

  • company_logo