• জাতীয়

‎এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নিলেন সংস্কৃতি উপদেষ্টা

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, দেশ-বিদেশে শিল্পী এস. এম. সুলতানের ছবির প্রদর্শনীর জন্য নেয়া বহু চিত্রকর্ম হারিয়ে গেছে। এসব চিত্রকর্ম উদ্ধার করে প্রদর্শনীর আয়োজন করা হবে। তিনি এ ব্যাপারে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

‎রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে শিল্পী এস. এম. সুলতানের জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

‎উপদেষ্টা বলেন, এস. এম. সুলতান কর্মজীবী মানুষের প্রকৃতির সাথে সংগ্রামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন রং ও রেখায়। মাটির প্রাণশক্তি কৃষককে শক্তিশালী রূপে ক্যানভাসে তুলে ধরেছেন। এদেশের চিত্রকলাকে এক ভিন্নমাত্রায় উপস্থাপন করেছেন সুলতান। 

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. ফেরদৌস আজীম, চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক, শিল্পী হিরন্ময় চন্দ, আলোকচিত্রী নাসির আলী মামুন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সুরাইয়া রহমান ও শিল্পী ড. আব্দুস সাত্তারসহ অনেকে।

মন্তব্য (০)





image

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...

image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

  • company_logo