• লিড নিউজ
  • অর্থনীতি

‘জিরো রিটার্ন’ দাখিল বেআইনি, হতে পারে ৫ বছরের কারাদণ্ড: এনবিআর

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনও ব্যবস্থা নেই বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি বলছে, শূন্য আয়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের তথ্য-উপাত্ত গোপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে রিটার্ন দাখিলকারীকে।

‎রোববার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দিয়েছে এনবিআর।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল নিয়ে বিভ্রান্তিকর পোস্ট প্রচারিত হচ্ছে। এসব পোস্টে দাবি করা হচ্ছে, রিটার্নের সব ঘরে শূন্য লিখে রিটার্ন জমা দেওয়া সম্ভব। এতে প্রলুব্ধ হয়ে কিছু করদাতা তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কে অসত্য ঘোষণা দিচ্ছেন বলেও এনবিআরের নজরে এসেছে।

‎প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩–এ ‘জিরো রিটার্ন’ দাখিলের কোনও বিধান নেই। আইন অনুযায়ী করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে উল্লেখ করতে হবে। কোনও একটি বা সবগুলো তথ্য শূন্য দেখানো সম্পূর্ণ অবৈধ এবং এটি একটি ফৌজদারি অপরাধ।

‎এনবিআর জানিয়েছে, আইন অনুযায়ী, রিটার্নে অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন, ২০২৩–এর ৩১২ ও ৩১৩ ধারায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রকাশ বাধ্যতামূলক—শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে রিটার্ন দাখিলের সুযোগ নেই।

‎সংস্থাটি মনে করিয়ে দিয়েছে, সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনগত দায়িত্ব। দেশের উন্নয়নে অংশীদার হতে সৎভাবে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়ে এনবিআর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ‘জিরো রিটার্ন’-এর প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশকে ১৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে...

image

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

image

দেশে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দেশের বাজারে টানা ২ দফা কমার পর ফের স্বর্ণের দা...

image

১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে জাতীয় রাজস্ব বোর...

image

অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরক...

নিউজ ডেস্ক : দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অ...

  • company_logo