• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচনকে সামনে রেখে ভোটারের হালনাগাদ তালিকা প্রকাশ করল ইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারের হালনাগাদ তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎রোববার (১০ আগস্ট) সারা দেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে ৪৪ লাখ নতুন ভোটারের তথ্য যুক্ত করা হয়েছে, যা এবারকার হালনাগাদের অংশ।

‎ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকাশিত খসড়ায় কোনো তথ্যের ভুল, ত্রুটি-বিচ্যুতি থাকলে সংশোধনের জন্য আবেদন করা যাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। পাশাপাশি যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, অযোগ্য বা মৃত ব্যক্তির নাম কর্তন, এবং ভোটার স্থানান্তরের আবেদনও এই সময়ের মধ্যে করা যাবে।

‎বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যাদের বয়স ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। আপত্তি বা সংশোধনের চূড়ান্ত সময়সীমা ২৯ আগস্ট পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

মন্তব্য (০)





image

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...

image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

  • company_logo