• লিড নিউজ
  • জাতীয়

‎দ্বিপাক্ষিক সফরে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তিন দিনের সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই দেশটিতে যাচ্ছেন তিনি। সেখানে মঙ্গলবার (১২ আগস্ট) দু’দেশের সরকারপ্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

‎ওইদিন সকালে পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা।

‎বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে।

‎উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণের দুই মাস পর, গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন। যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো বিদেশি সরকার প্রধানের সফর ছিল।

মন্তব্য (০)





image

‎যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্কঃ যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব বলে মন্তব্য...

image

‎জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না : ডা. জাহিদ

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপ...

image

প্রধানমন্ত্রী আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন

নিউজ ডেস্কঃ মালয়েশিয়র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্...

image

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে কাজের আহ্বান পর...

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক জ্ঞান ...

image

‎যুক্তরাষ্ট্রকে নিয়ে ‘বাজি’ ধরলে কখনোই ভুল করবেন না: ব্রে...

নিউজ ডেস্কঃ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে নিয়ে বাজি ধরলে বা সঙ...

  • company_logo