• জাতীয়

বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২০ শতাংশে উন্নীত করার উদ্যোগ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশে সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সুপরিকল্পিত কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ শনিবার রাজধানীর বন ভবনে বন বিভাগের উন্নয়নবিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বনভূমির কাভারেজ বাড়ানোর অংশ হিসেবে দেশের নদীতে জেগে ওঠা নতুন চর, উপকূলীয় এলাকা ও পতিত জমিতে বন সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বনকর্মীদের দক্ষতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে।

উপদেষ্টা জানান, বনাঞ্চল সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। বন বিভাগের কার্যক্রমকে স্বচ্ছ ও ফলপ্রসূ করতে ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করা হবে, যাতে কর্মীরা বিধি মেনে উন্নয়নমূলক কাজে নিয়োজিত থাকতে পারেন।

রিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা জানান, বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণের অংশ হিসেবে ‘এলিফ্যান্ট করিডর রেস্টোরেশন’ কার্যক্রম গ্রহণ এবং ক্যাপটিভ হাতির জন্য বিশেষ অরফানেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া মধুপুর এলাকায় কমিউনিটি ট্যুরিজম চালুর মাধ্যমে স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ একসঙ্গে এগিয়ে নেওয়া হবে। শিশু-কিশোরদের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি আগ্রহ জাগাতে রাজধানীর পূর্বাচলে একটি অত্যাধুনিক নেচার লার্নিং সেন্টার স্থাপন করা হবে।

রিজওয়ানা হাসান বলেন, আমাদের বন শুধু গাছের সমষ্টি নয়, এটি আমাদের জীবনের রক্ষাকবচ। বনভূমি বৃদ্ধি ও সংরক্ষণে সবার এগিয়ে আসা প্রয়োজন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, যুগ্ম সচিব (বন) শামিমা বেগম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

‎বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান বলে মন্তব্য...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়...

image

‎জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রী...

৩

‎নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেছেন,...

image

মহানগর এক্সপ্রেসে চড়ে গভীর রাতে ফেনীতে প্রতিমন্ত্রী

৪

নিউজ ডেস্কঃ  কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত রুটে মহানগর ...

image

নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় তরুণ সমাজকে আলো...

৫

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবপ্রেম, অ...

  • company_logo