• জাতীয়

রোববার থেকে ট্রাকে তেল চিনি ডাল বিক্রি করবে টিসিবি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নিম্ন আয়ের মানুষের জন্য আবারো ট্রাকে ভর্তুকি মূল্যে তেল, ডাল ও চিনি বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রায় দুই মাস বন্ধ থাকার পর রোববার থেকে মাসব্যাপী এ কার্যক্রম শুরু করছে সংস্থাটি।

শনিবার টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

টিসিবি জানায়, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও ডাল) বিক্রির কার্যক্রম চলছে। এর পাশাপাশি কার্ড নেই- এমন সাধারণ ভোক্তাদের কাছে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।

টিসিবির উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন (শুক্রবার ছাড়া) এবং চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুর মহানগরীতে ছয়টি, কুমিল্লা মহানগরীতে তিনটি এবং ঢাকা জেলায় আটটি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুর জেলায় চারটি, পটুয়াখালী জেলায় পাঁচটি ও বাগেরহাট জেলায় পাঁচটি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন (শুক্রবার ছাড়া) টিসিবির পণ্য বিক্রি করা হবে। দৈনিক ট্রাক প্রতি ৫০০ জন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসর ডাল) বিক্রয় কার্যক্রম নেওয়া হয়েছে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।’

টিসিবি জানায়- ভোক্তা প্রতি ভোজ্যতেল দুই লিটার ২৩০ টাকা, চিনি এক কেজি ৮০ টাকা এবং মসর ডাল দুই কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর কাছে বিক্রয় মূল্য আগের মতো বহাল থাকবে।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান বলে মন্তব্য...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়...

image

‎জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রী...

৩

‎নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেছেন,...

image

মহানগর এক্সপ্রেসে চড়ে গভীর রাতে ফেনীতে প্রতিমন্ত্রী

৪

নিউজ ডেস্কঃ  কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত রুটে মহানগর ...

image

নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় তরুণ সমাজকে আলো...

৫

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবপ্রেম, অ...

  • company_logo