• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার, যে সুবিধা পাবে ব্যবহারকারীরা

  • তথ্য ও প্রযুক্তি

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার যুক্ত হলো নতুন ফিচার। এবার মেটা এআই এর সাথে রিয়েল টাইম ভয়েস চ্যাট করা যাবে। নতুন এই ফিচারটি চ্যাটবটের সঙ্গে কথোপকথনকে আরও সহজ এবং ইন্টারঅ্যাকটিভ করে তুলবে। 
‎
‎এই বিষয়ে ডব্লিউবেটা ইনফো জানিয়েছে, আইওএস ২৫.২১.১০.৭৬ আপডেট আগামী কয়েক সপ্তাহে সবার জন্য চালু হবে। ব্যবহারকারীরা চ্যাট ট্যাবে থাকা ওয়েভফর্ম আইকনে ট্যাপ করে মেটা এআই-এর সাথে ভয়েস সেশন শুরু করতে পারবেন। চাইলে সেটিংস থেকে মেটা এআই খোলার সঙ্গে সঙ্গে ভয়েস চ্যাট স্বয়ংক্রিয়ভাবে চালুর অপশনও চালু করা যাবে। 
‎
‎কল ট্যাব থেকেও ব্যবহারকারীরা সরাসরি ভয়েস কথোপকথন শুরু করতে পারবেন। এছাড়া আপডেটেড ইন্টারফেসের আগে থেকেই সাজেশন প্রম্পট যুক্ত থাকবে। এর ফলে যারা কথোপকথন শুরু করবেন বুঝতে পারছেন না, তারা সহজেই কথোপকথন শুরু করতে পারবেন।    
‎
‎ভয়েস চ্যাট চলাকালীন সময় ব্যবহারকারীরা গ্যালারি বা ক্যামেরা থেকেও ছবি বা ভিডিও শেয়ার করতে পারবেন। ‘কোলাপস’ অপশন ব্যবহার করে অন্য অ্যাপ ব্যবহারের সময়ও ভয়েস চ্যাট চালিয়ে যাওয়া যাবে। এতে মেটা এআই নোট পড়া বা ওয়েব ব্রাউজ করার সময়ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারবে।  
‎
‎প্রয়োজনে ব্যবহারকারীরা মাইক্রোফোন নিঃশব্দ বা ভয়েস সেশন ম্যানুয়ালি বন্ধ করতে পারবেন। অ্যাপল ডিভাইসে মাইক্রোফোন চালু থাকলে স্ক্রিনের উপরের ডানদিকে কমলা বিন্দু দেখা যাবে, যা গোপনীয়তা সুরক্ষার অংশ।
‎
‎হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার টাইপ করার ঝামেলা অনেকটাই কমিয়ে দেবে। বিশেষ করে মাল্টিটাস্কিং, ড্রাইভিং বা শারীরিকভাবে সীমাবদ্ধ ব্যবহারকারীদের জন্য।

মন্তব্য (০)





image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

১

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

image

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় ...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...

image

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন...

  • company_logo