• লিড নিউজ
  • জাতীয়

সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ইমাম ও খতিবরা ভূমিকা রাখবে: ধর্ম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

‎শনিবার সকালে রাজধানীর বি এম এ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‌‌‘জাতীয় কনফারেন্সে’ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

‎ধর্ম উপদেষ্টা বলেন, এ নীতিমালার মাধ্যমে মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ইমাম ও খতিবরা ভূমিকা রাখবেন। এছাড়াও এ নীতিমালা দেশের মসজিদগুলোতে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করবে।

‎খালিদ হোসেন আরও বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, তবে মূল অবকাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে। নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছ তাচ্ছিল্য করার আর সুযোগ নেই। পরে সংগঠনের নেতারা উপদেষ্টার কাছে তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি তুলে ধরেন।

মন্তব্য (০)





image

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...

image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

  • company_logo