• লিড নিউজ
  • জাতীয়

দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করা হবে: উপদেষ্টা আসিফ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সারাদেশে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে এবং বাকি উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়াও দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

‎শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নাটোরের কানাইখালী এলাকায় সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

‎নাটোর ছাড়াও এদিন ভার্চুয়ালি দেশের ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেছেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মিনি স্টেডিয়ামগুলো আপনারা যথাযথ ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করবেন। এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াররা উঠে আসবে।

‎‘এ ক্ষেত্রে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সহযোগিতা নিয়ে আমাদের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে হবে। যাতে জাতীয় পর্যায়ে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি। খেলাধুলার মধ্যদিয়ে সমাজে মাদক ও অশুভ সবকিছু দূর হয়ে যাবে।’

‎অভিভাবকদের আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আপনাদের সন্তানদের বেশি বেশি খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করুন। কারণ খেলাধুলা সুস্বাস্থ্যের পাশাপাশি মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে।

‎তিনি আরও বলেন, খেলাধুলার পাশাপাশি আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সারাদেশে উদ্যোক্তা গড়ে তোলার জন্য নানা ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছি। যাতে আমাদের দেশের যুবসমাজসহ নারীরা উদ্ভাবনী দিয়ে স্বনির্ভর হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

‎এদিন উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...

image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

  • company_logo