• জাতীয়

গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে পুলিশ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজাদ আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবে এবং এর মাধ্যমে দেশ-বিদেশে একটি উদাহরণ স্থাপন করবে।

শুক্রবার পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ ব্রিফিংয়ে তিনি বর্তমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের দায়িত্ব সম্পর্কে এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। পুলিশ পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা পালন করে নির্বাচনের একটি মডেল তৈরি করবে।

কমিশনার আরও বলেন, গত বছরগুলোতে বিশেষ করে মেট্রোপলিটন পুলিশের অনেক দুর্বলতা দেখা গিয়েছিল, যা এখন অনেকাংশে কাটিয়ে উঠে পেশাদারিত্ব ফিরে এসেছে।

তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব আরো উন্নত করার মাধ্যমে দেশ ও জাতির সেবা অব্যাহত রাখার জন্য উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করতে হবে। অহংকার, লোভ, হিংসা, পরচর্চা ও অন্ধ আনুগত্য পরিহার করতে হবে এবং আরও উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে হবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদও পুলিশের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বক্তব্য রাখেন।

মন্তব্য (০)





image

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...

image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

  • company_logo