• লিড নিউজ
  • জাতীয়

‎বাসযোগ্য শহর গড়ে তুলতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে: ডিএনসিসি প্রশাসক

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, একটি ন্যায্য ও বাসযোগ্য শহর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। দলমত নির্বিশেষে সবাই এক সঙ্গে কাজ করলে ঢাকাকে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরে রূপ দেওয়া সম্ভব।

‎শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘রান ফর ফেয়ার সিটি’ ম্যারাথনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎বেসরকারি সংস্থা ব্রাইটার্স ও ডিএনসিসির যৌথ আয়োজনে ৫ শতাধিক তরুণ এ ম্যারাথনে অংশ নেন। এ ইভেন্টের মাধ্যমে তরুণদের মাঝে ন্যায়ভিত্তিক, মানবিক ও পরিবেশবান্ধব নগর গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

‎প্রশাসক এজাজ বলেন, ‘ন্যায্য নগর গঠনে তরুণদের কার্যকর অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একটি বাসযোগ্য, পরিবেশবান্ধব ও মানবিক শহর গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’। পরিবেশগত ন্যায্যতা, পাবলিক স্পেস বৃদ্ধি ও গ্রিন স্পেস সম্প্রসারণে ডিএনসিসি ইতোমধ্যে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক।

‎এর আগে, ‘রান ফর ফেয়ার সিটি’ আয়োজনে ৫ কিমি ও ৭ দশমিক ৫ কিমি- এই দুটি বিভাগে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি রেজিস্ট্রেশনের বিপরীতে একটি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয় তরুণদের, যা নগর সবুজায়নের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

‎আয়োজক সংস্থা ব্রাইটার্সের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগ তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ, নগর পরিকল্পনায় অংশগ্রহণ এবং ন্যায্যতার ধারণা জাগিয়ে তুলবে। তরুণ প্রজন্মই পারে এমন একটি ঢাকা গড়তে, যেখানে মর্যাদা, ন্যায় ও পরিবেশের সমতা নিশ্চিত থাকবে।

মন্তব্য (০)





image

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...

image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

  • company_logo