• লিড নিউজ
  • জাতীয়

সব সরকারকেই জুলাই অভ্যুত্থানে শহীদদের কথা মনে রাখতে হবে: শিল্প উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আগামী সব সরকারকেই গণঅভ্যুত্থানে শহীদদের কথা মনে রাখতে হবে। কারণ, তাদের কারণেই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে।

‎শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‎আদিলুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অধিকাংশ শহীদ পরিবার সহায়তা পেয়েছে। পাশাপাশি তারা সরকারি ভাতাও পাচ্ছে।

‎তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে সমন্বয় করে দ্রুতই চট্টগ্রামে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...

image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

  • company_logo