• জাতীয়

বৃষ্টি থাকবে কতদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীসহ দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু আরও বেশি সক্রিয় হওয়ায় বৃষ্টি সারা দিনই থাকতে পারে। আগামী চারদিন এই বৃষ্টি ঝরতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

‎শুক্রবার (৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর এই তথ্য জানিয়েছেন।

‎তিনি বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টির প্রবণতা বেড়েছে। এই বৃষ্টি আজ মোটামুটি সারা দিনই থাকতে পারে। রাজধানীতে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি থাকতে পারে। দুপুরের পর থেকে একটু কমে আসতে পারে।

‎আরও জানা গেছে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোনো কোনো স্থানে ভারি বৃষ্টি হতে পারে।

‎কোনো এলাকায় যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তা ভারি বৃষ্টি হিসেবে গণ্য করা হয়।

‎তরিফুল নেওয়াজ বলেন, শনিবার (৯ আগস্ট) থেকে বৃষ্টি একটু কমে আসতে পারে। তবে বৃষ্টি বাড়তে পারে উত্তরাঞ্চলে।

মন্তব্য (০)





image

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...

image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

  • company_logo