• লিড নিউজ
  • জাতীয়

এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না : প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারি বেশি দূরে নয়। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে। বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। এবার আমরা সবাই ভোট দেবো। কেউ বাদ যাবে না।

‎মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ভাষণটি বিটিভিতে সম্প্রচার করা হয়।

‎প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন আসছে। যদি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন তবে এখন থেকে নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন করুন। যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন।

‎অধ্যাপক ইউনূস বলেন, সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম। আমার ভোটেই দেশটা সে পথে রওনা হতে পেরেছিল।

‎অধ্যাপক ইউনূস আরও বলেন, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই অতি মূল্যবান অধিকার ফিরে পেলাম, ভোটটা দেওয়ার আগ মুহূর্তে যেন তাদের চেহারা আমাদের চোখে ভেসে ওঠে।

‎প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সব নাগরিকের কাছে আমার আহ্বান, আসুন, নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই।

মন্তব্য (০)





image

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...

image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

  • company_logo