ফাইল ছবি
নিউজ ডেস্কঃ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় নিজ নিজ পরিচয়পত্র বহনের নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সোমবার (৪ আগস্ট) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত সার্কুলারে বিশেষ এ নির্দেশনার কথা জানানো হয়।
সার্কুলারে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো।
নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদামত এনআইডি কার্ড বা পাসপোর্ট কিংবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
নিউজ ডেস্কঃ সরকারি চাকরিজীবীদের কাঙ্ক্ষিত নবম জাতীয় পে-স্কেল...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রা...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্...
নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

মন্তব্য (০)