• আন্তর্জাতিক

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে এক সপ্তাহে বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। 
‎
‎রোববার (৩ আগস্ট) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
‎
‎বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদিজুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ২২ হাজার ১৪৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
‎
‎দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৮৩৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৭৭২ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪০ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।
‎
‎বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৮১৬ জন। তাদের মধ্যে ইয়েমেনি ৩৬ শতাংশ, ইথিওপিয়ান ৬২ শতাংশ এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।
‎
‎একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ২০ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২১ হাজার ১৪৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ১৮ হাজার ৩২৬ জন পুরুষ এবং দুই হাজার ৮১৭ জন নারী।
‎
‎গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ১৩ হাজার ৫৬৯ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এর পাশাপাশি আরও ৩ হাজার ৫৬৬ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ইতোমধ্যে গ্রেপ্তারকৃত ১০ হাজার ৮২০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
‎
‎মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।
‎
‎প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo