• অর্থনীতি

ব্যক্তি করদাতাদের অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সারাদেশের সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে কয়েকটি বিশেষ শ্রেণির করদাতাদের জন্য পেপার রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ডের আদেশে বলা হয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা ইচ্ছা করলে অনলাইনের পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

সোমবার থেকে করবর্ষ ২০২৫-২৬ এর রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু হবে। করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

তবে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে কেউ যদি অনলাইনে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তবে তারা ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট যৌক্তিকতা ব্যাখ্যা করে আবেদন করলে অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

প্রসঙ্গত, গত বছর নির্দিষ্ট কিছু করদাতা শ্রেণির জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পর ১৭ লাখের বেশি করদাতা সাড়া দিয়ে অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন।

এনবিআর জানিয়েছে, করদাতারা ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে।

এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে এনবিআরের কল সেন্টার ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করা হবে।

 

 

মন্তব্য (০)





image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

image

‎রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ...

নিউজ ডেস্কঃ ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্...

image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

  • company_logo