• লিড নিউজ
  • জাতীয়

কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের ঘোষণা: আইন উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‎আইন উপদেষ্টা বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের ঘোষণা আসবে। সবাই ভোট দিতে পারবে। ২০০৮-এর নির্বাচন নিয়েও ভয়াবহ তথ্য রয়েছে। তবে আগামী নির্বাচনটি অনেক ভালো নির্বাচন হবে।
‎ 
‎তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। বিশেষ করে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন।

‎তিনি আরও বলেন, হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার কাজ করছে। রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাসহ প্রায় ১৬ হাজার মামলা এরইমধ্যে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম পরবর্তী সরকার এসে অবশ্যই ধরে রাখবে বলেও জানান আইন উপদেষ্টা।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্কঃ বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ...

image

‎রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের র...

image

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প...

নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দেশটির ব...

image

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত...

image

‎সরকারের নানামুখী পদক্ষেপে গত বছরের তুলনায় ডেঙ্গু পরিস্থি...

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপে গত বছরের ...

  • company_logo