• জাতীয়

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। দীর্ঘ ৩৭ বছর আগে এই চ্যানেল পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের সাঁতারু মোশাররফ হোসেন। এরপর প্রায় চার দশকে কোনো বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার পথ মাড়াননি। মঙ্গলবার (২৯ জুলাই) ১২ ঘণ্টা সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন তারা। এর আগে, যুক্তরাজ্যে পৌঁছে কমপক্ষে দশদিন অনুশীলন করেন এ দুই সাঁতারু।

‎বাংলাদেশের ইতিহাসে প্রথম ইংলিশ চ্যানেল জয় করেন ব্রজেন দাস। ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এককভাবে এই চ্যানেল পাড়ি দেন। এরপর আবদুল মালেক ও মোশাররফ হোসেন তা করেন। সর্বশেষ ১৯৮৭ সালে মুন্সিগঞ্জের সাঁতারু মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।

‎৩৭ বছর পর আবারও বাংলাদেশের পতাকা উড়ল এই বিশ্ববিখ্যাত জলপথে। নতুন করে ইতিহাসে যোগ হলেন সাগর ও হিমেল। ইংলিশ চ্যানেল দৈর্ঘ্যে ৩৫০ মাইল (৫৬০কি.মি.)।

মন্তব্য (০)





image

‎অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন ন...

image

‎বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপ...

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তু...

image

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে পুরাতন ব্রহ্মপুত্র...

image

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্কঃ বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ...

image

‎রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের র...

  • company_logo