• আন্তর্জাতিক

বাংলাদেশিদের ভিসার মেয়াদ নিয়ে কঠোর হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের

  • আন্তর্জাতিক

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি কোনো বাংলাদেশি যুক্তরাষ্ট্রে থাকেন তাহলে তার ফল খুব খারাপ হতে পারে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞাও। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে এক পোস্টে এই কড়া হুঁশিয়ারি দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
‎
‎দূতাবাস তাদের পোস্টে স্পষ্ট করে বলেছে, আপনি যদি যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন। তারা আরও জানায়, কনস্যুলার কর্মকর্তারা ভিসা আবেদনকারীদের অভিবাসনের সম্পূর্ণ ইতিহাস জানতে পারেন এবং আগের যেকোনো নিয়ম ভঙ্গের তথ্যও তাদের কাছে থাকে। তাই ‘ভুলবশত’ এমন কিছু করার কোনো সুযোগ নেই– ভিসার সব শর্ত ঠিকঠাকভাবে মেনে চলা আবেদনকারীরই দায়িত্ব।
‎
‎এর আগে গত ২১ জুলাই মার্কিন দূতাবাস জানিয়েছিল, যদি ভিসা আবেদনে কোনো জাল নথি পাওয়া যায় অথবা আবেদনকারী সম্পর্কে নিরাপত্তার জন্য সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়, তাহলে দ্রুত যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে তা জানানো হয়। তাদের উদ্দেশ্য হলো দেশের নিরাপত্তা নিশ্চিত করা।
‎
‎গত শুক্রবার (১৮ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস আরও কঠোর বার্তা দিয়েছিল। তারা বলেছিল, ভিসা আবেদনে তথ্য লুকিয়ে রাখা বা ভুয়া কাগজপত্র জমা দেওয়া গুরুতর অপরাধ। এর জন্য আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারার মতো শাস্তি এবং ফৌজদারি মামলাও হতে পারে।
‎
‎এরও আগে গত ১০ জুলাই এক পোস্টে দূতাবাস জানায়, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল (যেমন ফেসবুক আইডি, টুইটার হ্যান্ডল) উল্লেখ করা বাধ্যতামূলক। এতে আরও বলা হয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা না পাওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতাও তৈরি হতে পারে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo