• লিড নিউজ
  • আন্তর্জাতিক

তৃতীয় সন্তান জন্মের আগে বন্দুকধারীর গুলিতে গেল প্রাণ দিদারুলের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কের ম্যানহাটনের বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে নিহতদের মধ্যে এক বাংলাদেশি আছেন। তাঁর নাম দিদারুল ইসলাম (৩৬)। নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যার ওই ঘটনায় দিদারুলসহ পাঁচজন নিহতের খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি অভিবাসী দিদারুল বহুতল ভবনটিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁর পরিবারে স্ত্রী ও দুই সন্তান আছে। তৃতীয় সন্তান জন্মগ্রহণের অপেক্ষা আছে দিদারুলের পরিবার।

নিউ ইয়র্কের বঙ্কস কাউন্টিতে থাকে দিদারুলের পরিবার। তাঁর মৃত্যুর খবর শুনে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব রাতেই রাস্তায় নেমে আসেন। নিউ ইয়র্ক সিটি পুলিশে দিদারুল সাড়ে তিন বছর ধরে কর্মরত ছিলেন। 

পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, বন্দুকধারী একটি বিএমডব্লিউ গাড়িতে এসেছিল। গাড়ির ভেতর কয়েক রাউন্ড গুলিসহ একটি রাইফেলের কেস, লোডেড রিভলবার, ম্যাগজিন ও ওষুধ পাওয়া গেছে।

জেসিকা টিশ আরও জানান, বন্দুকধারীর নাম শেন হামুরা (২৭)। তিনি চারজনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করে। ঘটনার কয়েক ঘণ্টা আগে তিনি নেভাদা থেকে গাড়ি চালিয়ে নিউ ইয়র্কে এসেছিলেন। কী কারণে তিনি হামলা চালিয়েছেন তা এখনো স্পষ্ট নয়। 

ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন, এফবিআইয়ের প্রাথমিক তদন্তে শেন তামুরা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। 

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo