• আন্তর্জাতিক

বিরোধীদের বিক্ষোভে উত্তাল লোকসভা, মুলতবি ঘোষণা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বর্ষা অধিবেশন। কিন্তু অধিবেশনের শুরুতেই বিরোধীদের বিক্ষোভের কারণে উত্তাল হয় লোকসভা। সংসদে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ আলোচনার পরপরই বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরাসরি জবাব দাবি করেন বিরোধীরা।

আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর স্পিকার ওম বিড়লা লোকসভায় প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দেন। কিন্তু ইন্ডিয়া জোটের সদস্যরা পেহেলগামে হামলা ও অপারেশন সিঁদুর এবং বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। ওম বিড়লা জোর দিয়ে বলেন যে প্রশ্নোত্তর পর্বের পরে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে। কিন্তু এর পরেও বিক্ষোভ অব্যাহত থাকে।

এনডিটিভি জানায়, অপারেশন সিঁদুর নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত আলোচনার শুরুতেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিলেন, চার দিনের ওই যুদ্ধে ভারতের সেনাবাহিনীর কোনো ক্ষতি হয়নি। কারও চাপে পড়েও ওই অভিযান বন্ধ করা হয়নি। তিনি বলেন, লক্ষ্য হাসিল হওয়ামাত্রই অভিযান স্থগিত করা হয়। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, ওদের জিজ্ঞাসা করা উচিত, পাকিস্তানের কী পরিমাণ ক্ষতি হয়েছে, ক’টি যুদ্ধবিমান নষ্ট করা হয়েছে?

অন্যদিকে পেহেলগামে হওয়া হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা বা পাকিস্তান থেকে সন্ত্রাসীরা এসেছিল, এমন প্রমাণ নেই। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম। তাঁর মতে, হামলায় দেশীয় সন্ত্রাসীরাই জড়িত থাকতে পারে। অন্যদিকে তাঁর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। 

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, জম্মু-কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগরের অদূরে দাচিগামের পাহাড়ি অরণ্যে ‘অপারেশন মহাদেব’ শুরু করেছে ভারতের সেনা-আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও জম্মু-কাশ্মীর পুলিশ। অভিযানে ইতোমধ্যে তিন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে পেহেলগামের মাস্টারমাইন্ড সুলেমান শাহও রয়েছেন।

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo