• লিড নিউজ
  • জাতীয়

প্রকল্প কাজের কারণে ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যে তিন জেলা

  • Lead News
  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : আগামী ১ আগস্ট উত্তরাঞ্চলের তিনটি জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রকল্প কাজের প্রয়োজনে পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রে সম্পূর্ণ শাটডাউন দেওয়ার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হবে।

রবিবার (২৭ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।

বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রে উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলবে। এ সময় দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১ ও ২-এর আংশিক এলাকা, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

পিজিসিবি জানিয়েছে, নির্ধারিত কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

মন্তব্য (০)





image

দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ...

নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স ...

image

‎অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন ন...

image

‎বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপ...

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তু...

image

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে পুরাতন ব্রহ্মপুত্র...

image

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্কঃ বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ...

  • company_logo