ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ‘সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০২৪’ পেশ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে জাজেস কমিটির সদস্যরা বঙ্গভবনে গিয়ে প্রতিবেদনটি রাষ্ট্রপতির হাতে তুলে দেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন প্রতিবেদন প্রস্তুতসংক্রান্ত জাজেস কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, সদস্য বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহ।
সাক্ষাতকালে জাজেস কমিটির সদস্যরা বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক ও সুপারিশ রাষ্ট্রপতিকে অবহিত করেন।
নিউজ ডেস্কঃ নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনা...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...
নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স ...
নিউজ ডেস্ক: অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন ন...
নিউজ ডেস্কঃ বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তু...

মন্তব্য (০)