• আন্তর্জাতিক

গাজার কিছু এলাকায় ১০ ঘণ্টা ‘কৌশলগত বিরতি’ ইসরায়েলের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকার কিছু জায়গায় চলমান যুদ্ধে ১০ ঘণ্টার ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছে ইসরায়েল। রোববার এ ঘোষণা দেওয়া হয়েছে। বলা হচ্ছে, এতে গাজায় ক্ষুধার সমস্যা মেটাতে জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো সড়কপথে নিরাপদে খাবার ও সহায়তা পাঠাতে পারবে।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে, যেন গাজায় আরও বেশি ত্রাণ প্রবেশ করানো যায়। তবে জাতিসংঘ বা গাজায় কাজ করা ত্রাণ সংস্থাগুলোর পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। খবর দ্য গার্ডিয়ানের সাময়িক লড়াই বন্ধ রাখার এ ঘোষণা নির্দিষ্ট কিছু এলাকায় কার্যকর হবে। যেমন আল মাওয়াসি, দেইর আল বালাহ ও গাজা নগরী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তা কার্যকর থাকবে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এসব এলাকায় বর্তমানে তাদের কার্যক্রম বন্ধ আছে।

ইসরায়েলি সেনাবাহিনী আরও বলেছে, তারা গাজা উপত্যকায় উড়োজাহাজ থেকে খাবার ফেলতে শুরু করেছে। ফিলিস্তিনি বেসামরিক মানুষদের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগও অস্বীকার করেছে তারা।

ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বলেছে, শুধু গত শনিবারেই ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেউ কেউ ত্রাণের জন্য বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে অপেক্ষা করার সময় হামলার শিকার হয়েছেন।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo